খাগড়াছড়ি–কক্সবাজার সড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ৩, আহত একাধিক ভান্তে
খাগড়াছড়ি থেকে কক্সবাজারগামী সড়কে ভান্তেদের বহনকারী একটি গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ২ জন ভান্তে এবং ১ জন দায়ক (সম্ভবত চালক) নিহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় আরও ৫–৬ জন ভান্তে গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করে তাদের খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।