খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রোড সংলগ্ন ১২ নম্বর ছোটনালা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ব্যক্তি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো তথ্য দিতে পারছেন না।
স্থানীয়রা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা, যাতে দ্রুত তার স্বজনদের সন্ধান পাওয়া যায় এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


