ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মেসিকে ডাকছে আরও ৩ রেকর্ড

অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

৪০

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করে গড়েছেন বেশকিছু রেকর্ড। একইসঙ্গে আরও তিনটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরোয়ার্ড। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে মেসিকে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তাঁর ১৬তম জয়, যা ক্লোসার গড়া রেকর্ডের সমান। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে এবং মেসি মাঠে থাকলে এককভাবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার হয়ে উঠবেন তিনি।

আরেকটি রেকর্ড জড়িয়ে আছে দূরপাল্লার গোলের সঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেছিলেন মেসি। বিশ্বকাপে দূরপাল্লার শটে এটা তাঁর পঞ্চম গোল। দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন তিনি। কয়েক দশক ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটা নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে।

মেসির পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।