ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৯৯

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকরা। ম্যাচ শেষে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তারা।

গতকাল সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পর ম্যাচ শেষ হতেই হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো দিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকরা। যে ব্যাগগুলো পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন জানাতে ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষে সেগুলোই হয়ে ওঠে পরিচ্ছন্নতার উপকরণ।

বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্বজুড়ে নজর কাড়ে তাদের এই অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আসছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।