খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের প্রফুল্ল পাড়ায় জেএসএস সন্তু সশস্ত্র সদসরা হামলা করতে এসে বড় ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছে। সকালে সংঘটিত এ সংঘর্ষে (জেএসএস-সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র কমান্ডার সিমন মারমা ওরফে দাড়ি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে প্রফুল্ল পাড়া এলাকায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সদস্যদের লক্ষ্য করে জেএসএস (সন্তু) পক্ষের সশস্ত্র সদস্যরা আকস্মিক ব্রাশফায়ার চালায়। এ সময় জুন্ম জনগণের প্রতিরোধ ফোর্স পাল্টা প্রতিরোধ গড়ে তুললে প্রায় ঘন্টা খানিক সংঘর্ষ হয়।
জুন্ম জনগণের প্রতিরোধ ফোর্স তীব্রভাবে প্রতিরোধে একপর্যায়ে সরকারপন্থী ও ঐক্য বিরোধী জেএসএস (সন্তু) পক্ষের সশস্ত্র কমান্ডার সিমন মারমা ওরফে দাড়ি ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তাদের আরও ৩ জন সদস্য মারাত্মক আহত হন।
জুম্ম জনগণের প্রতিরোধের মুখে একপর্যায়ে জেএসএস সন্তু সশস্ত্র সদস্যরা পিছু হটতে শুরু করে। এই ঘটনার পরপরই পানছড়ি সাবজোন থেকে সেনাবাহিনী ও মুখোশের দলের সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ সদস্যদের পিছনের ঘেরাও করে অবস্থান নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত খবরে জানা যায়, ঘটনার পর বেলা ১১টা ৩০ মিনিটের দিকে আহত ও নিহতদের উদ্ধারে তৎপরতা শুরু করে ঐক্য বিরোধী জেএসএস। অক্ষর চাকমা ওরফে প্রকাশ ও তার ছেলে জনি চাকমা নেতৃত্বে গন্ডাছড়া ডুম্বুর কর্মধন পাড়া এলাকা থেকে বোট/ট্রলার ও নৌকাযোগে সুবেলেংয়ের উদ্দেশ্যে আহতদের নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে সুবেলেং এলাকায় নিহত কমান্ডার সিমন মারমা ওরফে দাড়ি এবং 'বার্মা বৈদ্য' নামে অপর একজনের দাহক্রিয়া সম্পন্ন করা হয়। অন্যদিকে, আহত ৩ সদস্যকে মন্দিরঘাট ও যতনবাড়ী হয়ে সীমান্ত পার করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ হাঁপানিয়া হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে আহতদের খয়েরপুর হোম নার্সিংয়ে স্থানান্তর করা হয়।
আহত ও নিহতদের পরিবহন ও সীমান্ত পারাপারে সহযোগিতাকারী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে: বাংলাদেশের নামঃ অক্ষর চাকমা (৫০) ওরেফ প্রকাশ পিতা—রূপসেন চাকমা; গ্রাম—রূপসেন পাড়া, লোগাঙ ইউপি, পানছড়ি উপজেলা, খাগড়াছড়ি।
ভারতের নামঃ প্রকাশ চাকমা ওরফে অক্ষর পিতা—রাজ মোহন চাকমা; গ্রাম—কর্মধন পাড়া, পোস্ট: তীর্থ মুখ (৭৯৯১০৪), থানা: নতুন বাজার, করবুক-৪৩ সাব-ডিভিশন, জেলা: গোমতি, ত্রিপুরা রাজ্যে।
ছেলের নাম জনি চাকমা(২৫) পিতা— প্রকাশ চাকমা গ্রাম—কর্মধন পাড়া, পোস্ট: তীর্থ মুখ (৭৯৯১০৪), থানা: নতুন বাজার, করবুক-৪৩ সাব-ডিভিশন, জেলা: গোমতি, ত্রিপুরা রাজ্যে।