ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীর কলমপতি ইউপি’র একটি বিদ্যালয়ে ২ দিন ধরে একদল সেনা সদস্যের অবস্থান, নানা তথ্য সংগ্রহের অভিযোগ

অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

৫৩

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ দিন ধরে সেনাবাহিনীর ৩২ জনের একটি দল অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকাল সাড়ে ১০টার সময় গোদারপাড় ক্যাম্প থেকে উক্ত সেনা দলটি প্রয়োজনীয় জিনিসপত্রসহ হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান নেয়। সেখান থেকে সেনা সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। এছাড়া তারা ১নং হাতিমারা ও ২নং হাতিমারা গ্রামের পরিবারের সংখ্যা, লোকজনের নাম ইত্যাদি তথ্য সংগ্রহ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

কী কারণে তারা এই তথ্য সংগ্রহ করছে জানা যায়নি। তবে সেনাদের এই তথ্য সংগ্রহ নিয়ে স্থানীয় বাসিন্দারা নানা আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন।

সেনা সদস্যরা আগামীকাল (২০ জুন) পর্যন্ত উক্ত বিদ্যালয়ে অবস্থান করবে বলে একটি সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।