দীঘিনালায় আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত শেষে অব্যাহতি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক সদস্যকে বাহিনীর সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, দীঘিনালা উপজেলার ৬ নং হিল আনসার ভিডিপি প্লাটুনের নায়েক মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক নারীর সঙ্গে অনৈতিক আচরণে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. আশরাফ উদ্দিনকে বাহিনীর সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ১৮ জুন ২০২৬ তারিখে জারিকৃত ওই আদেশে জেলা কমান্ড্যান্ট মো. ইলিয়াস খলিল স্বাক্ষর করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগের বিষয়ে আরও তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে।
৪৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক সদস্যকে বাহিনীর সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, দীঘিনালা উপজেলার ৬ নং হিল আনসার ভিডিপি প্লাটুনের নায়েক মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক নারীর সঙ্গে অনৈতিক আচরণে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. আশরাফ উদ্দিনকে বাহিনীর সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
১৮ জুন ২০২৬ তারিখে জারিকৃত ওই আদেশে জেলা কমান্ড্যান্ট মো. ইলিয়াস খলিল স্বাক্ষর করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগের বিষয়ে আরও তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।