ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অটোরিকশার চাবি নিয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৩২

খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ করেছেন অটোরিকশাচালক মনিময় চাকমা।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে পানখাইয়া সড়কের একটি দোকানের পাশে অটোরিকশা রাখার পর এক পুলিশ সদস্য এসে গাড়ির চাবি নিয়ে যান বলে অভিযোগ করেন মনিময় চাকমা।

তিনি তার ফেসবুক”কে লিখেন, বিষয়টি নিয়ে তিনি ওই পুলিশ সদস্যের কাছে ক্ষমা চেয়ে গাড়ির চাবি ফেরত দেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে পুলিশ সদস্য গাড়ির চাবি গাড়িতে লাগিয়ে অটোরিকশাটি চালিয়ে শাপলা চত্বরের দিকে নিয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ তাঁর।

মনিময় চাকমার ভাষ্য, গাড়িটি নিয়ে যাওয়ার কথা বলা হলে তিনি ১০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে ওই পুলিশ সদস্য এতে রাজি হননি। পরে তিনি গাড়ির চাবি নিয়ে নেন এবং ১০০ টাকা ওই পুলিশ সদস্যের পকেটে দিয়ে দেন বলে জানান। এরপর পুলিশ সদস্য সেখান থেকে চলে যান।

মনিময় চাকমা আরো লিখেন, সামান্য একটি ভুলের কারণে তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষকে সেবা দেওয়ার দায়িত্বে থাকা পুলিশের কোনো সদস্য যেন অযথা হয়রানি না করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।