গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য আটক

‎খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৫নং তৈইকরমা কালভার্টে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৩ সদস্যকে আটক করেছে।

‎আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

‎মোট ৬ জন সেখানে অবস্থান করছিলেন, এদের মধ্যে ৩ জন পালিয়ে গেলে বাকি ৩ জনকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মানুষদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ও হয়রানি করে আসছিল।

‎আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পাহাড়ি ও ১ জন বাঙালি রয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি।