বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘পরিবেশ রক্ষার্থে সচেতন মাটিরাঙ্গা এলাকাবাসী’।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে মাটিরাঙ্গা উপজেলার অভ্যাপাড়া ও হাজাছড়া এলাকায় আলাদা আলাদা করে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এতে ২০০টি বনজ গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় লোকজনের মাঝে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানারে লেখা ছিল- “রাবার-সেগুন ইউক্লিপটাস-সহ বিদেশী প্রজাতির গাছের বিস্তার ঘটিয়ে প্রাকৃতিক বন-জঙ্গল বিপন্ন করবেন না”।