খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেংগালছড়ি এলাকায় এইমাত্র একটি মোটরসাইকেল ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী একজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে পাঠিয়েছেন।
আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ আহত ব্যক্তির আত্মীয়-স্বজন বা পরিচিত হলে দ্রুত মহালছড়ি হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।