খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইলহাম ইবনে ইমরান নিজ উদ্যোগে ‘Startup, Science Project & Innovation Idea Showcasing Programme (EESS)’ প্রতিযোগিতার জন্য ‘Travela’ নামে একটি Tourism Technology Website ও App তৈরি করেছেন।
ইলহাম ‘Travela’-এর Founder ও Developer হিসেবে প্রকল্পটির পরিকল্পনা, ব্যবসায়িক মডেল প্রণয়ন এবং সফটওয়্যার উন্নয়নের কাজ নিজেই সম্পন্ন করেন। প্ল্যাটফর্মটির লক্ষ্য পর্যটক, স্থানীয় ড্রাইভার, হোটেল এবং বিভিন্ন অপ্রচলিত পর্যটন গন্তব্যকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা, যাতে ভ্রমণসেবা আরও সহজ ও তথ্যসমৃদ্ধ হয়।
প্রকল্পটি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইলহাম উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এর মাধ্যমে তিনি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাটিরাঙ্গা উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেন।
এছাড়া ২০২৬ সালে তিনি “Creative & Intelligent Student” হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানে তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, অল্প বয়সে এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতে দেশের উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা তৈরি করেছে।