খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ও ভারত-ত্রিপুরা সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা গ্রুপে কিছু সদস্যের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান, গোলাবারুদ সংগ্রহ এবং সীমান্তপথে অবৈধ পাচার তৎপরতার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, গত কয়েকদিন ধরে বাবুছড়া উল্টোছড়ি ও ধনপাদা সংলগ্ন পাহাড়ি এলাকায় জেএসএসের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে। তাদের লক্ষ্য সীমান্তপথে গোলাবারুদের একটি চালান গ্রহণ করা হতে পারে বলে সূত্রগুলোর ধারণা।

‎এদিকে, সীমান্ত এলাকায় অবস্থানরত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গরু ও অন্যান্য পণ্য পাচারের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তপথে অবৈধ বাণিজ্য ও পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত।

‎অন্যদিকে, ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকায় জেএসএসের কয়েকজন সক্রিয় সদস্য ছদ্মবেশে অবস্থান করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

‎সম্প্রতি জেএসএসে যোগ দেওয়া কয়েকজন নেতার কর্মকাণ্ড নিয়েও স্থানীয়ভাবে সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীত রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নেওয়ায় তাদের প্রতি জনঅসন্তোষ তৈরি হয়েছে।