যদি আমার শোনা ভুল না হয়, চাকমা রাজা একবার যথার্থই বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী হলো মরা গরুর বাঘ। এ সত্য বার বার প্রমাণিত হচ্ছে। সেনাবাহিনী কেএনএফকে কিছুই করতে পারেনি, বরং ১ জুলাইয়ের যুদ্ধে কেএনএফের কাছ থেকে মার খেয়েছে, ৮ জন সেনা সদস্য নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
তবে কেএনএফের বিরুদ্ধে কিছু করতে না পারলেও, বাংলাদেশ সেনারা নিরীহ লোকজনকে গুলি করে মেরে ফেলতে অথবা তাদেরকে ধরে হাতে অস্ত্র গুঁজে দিয়ে সন্ত্রাসী সাজাতে ওস্তাদ। তারা কেএনএফের কাছে মার খাওয়ার পর, তার ঝাল মেটালো অথবা বলা যায় বীরত্ব দেখালো ২ জন নিরীহ বমকে গ্রেফতার করে।
তাহলে যদি জুম্মরা ”মরা গরু“ হয়ে না থেকে কেএনএফের মতো সবাই বাঘ সিংহ হয়ে যায়, তখন কী হবে? আসলে নতুন করে ভাবার সময় এসেছে। এখন যে অবস্থা হয়েছে পাহাড়ে বাঘ সিংহ না হলে বোধ হয় বাঁচা যাবে না।