গুইমারার দেওয়ান পাড়ায় সেনাবাহিনীর তৎপরতা, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় সেনাবাহিনীর একদল সদস্য অবস্থান নিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কয়েক দিন ধরে রাত আনুমানিক ৯টার দিকে দেওয়ান পাড়ায় সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়। প্রতিদিন রাতের বেলায় এ ধরনের উপস্থিতি স্থানীয়রা আতঙ্কে থাকেন।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৫০ থেকে ৬০ জন সেনা সদস্য অবস্থান করছেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখেও পাঁচ দিন ধরে সেনাবাহিনীর সদস্যরা দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন।