খাগড়াছড়ি-পানছড়ি সড়কের তিনটি এলাকার প্রকৃত নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এসব এলাকায় প্রকৃত নামের সাইনবোর্ড লাগিয়েছেন তারা।

দীর্ঘদিন ধরে এসব এলাকাকে ‘১২ নাম্বার’, ‘১৬ নাম্বার’ ও ১৭ নাম্বার’ বলে ডাকা হলেও, এলাকাবাসী এখন থেকে ১২ নাম্বারকে “ছোটনালা”, ১৬ নাম্বারকে “রবিজয় পাড়া” এবং ১৭ নাম্বারকে “মদন মোহন ও চিত্ত রঞ্জন পাড়া/জোড় মরং বাজার” নামে নিজ নিজ এলাকায় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, সংখ্যা দিয়ে পরিচয়ের পরিবর্তে এলাকার নিজস্ব নাম ব্যবহার করলে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষিত থাকবে।
তারা এখন থেকে সরকারি-বেসরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দৈনন্দিন কথাবার্তায় ১২, ১৬ ও ১৭ নাম্বারের পরিবর্তে ‘ছোটনালা’, ‘রবিজয় পাড়া’ এবং ‘মদন মোহন ও চিত্ত রঞ্জন পাড়া বা জোড় মরং বাজার’ নামগুলো ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।