আগামী ২৮ জুলাই ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে প্রায় ৫ হাজারের অধিক গাছের চারা রোপণ করা হয়েছে। এতে কৃষ্ণচূড়া, মেহগনি, অর্জুন, রেইন ট্রি, বেল, সোনালু, কাঠবাদামসহ শতবর্ষী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
যেসব স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়েছে সেগুলো হলো: ১. বামে বাইবাছড়া পাঠাগার; ২. বামে বাইবাছড়া স্কুল; ৩. ডানে বাইবাছড়া স্কুল; ৪. হাজাছড়া স্কুল; ৫. আগালাছড়া স্কুল; ৬. এগজ্জ্যাছড়ি স্কুল; ৭. উলুছড়া উচ্চ বিদ্যালয়; ৮. জারুলছড়ি উচ্চ বিদ্যালয়; ৯. সাজেক কলেজ, ১০. উজোবাজার স্কুল; ১১. করল্যাছড়ি; ১২. সাক্কোন বাড়ি; ১৩. সুরুংনালা মাঠ; ১৪। গঙ্গারাম স্কুল ও ১৫. শুকনাছড়া সামাজিক বনাঞ্চল।
এছাড়াও প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষায় বিভিন্ন স্থানে জনসচেতনামূলক প্রচারণা মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে বলে জানা গেছে।