খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সমুর পাড়ার বাসিন্দা ২৪ বছর বয়সী মেঘলা চাকমা কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার দ্রুত চিকিৎসা ও নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
মেঘলার পরিবার জানায়, প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তারা চরম সংকটে পড়েছেন। এ অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিকাশ নম্বর ০১৫৮৫-৪৮৬৩২২ দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী যে কোনো আর্থিক সহায়তা কিংবা আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাও মেঘলার চিকিৎসার জন্য সহায়ক হতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: ০১৫৮৫-৪৮৬৩২২
ঠিকানা: গ্রাম– সমুর পাড়া, ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।