খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের কয়েকটি দুর্গম পাড়ায় তিন দিনব্যাপী পরিচালিত বিশেষ টহল ও তল্লাশি অভিযান শেষে এলাকা ত্যাগ করেছে সেনাবাহিনী। আজ সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সেনা সদস্যরা এলাকা ছেড়ে নেমে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ভোররাত আনুমানিক ৪টার দিকে সেনাবাহিনীর ১৩টি গাড়ির বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চেঙ্গী ইউনিয়নের রাজকুমার পাড়া, বাত্তে পাড়া, জগৎ মোহন পাড়া এবং সুভল চাকমা তারাবন এলাকায় প্রবেশ করে।
ভোররাতে হঠাৎ বিপুলসংখ্যক সেনা সদস্য এলাকায় প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে সাময়িক কৌতুহল ও উদ্বেগের সৃষ্টি হয়। সেনা বাহিনীর সদস্যরা মূলত আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্যরা কোথায় অবস্থান করছেন, কি করেন তারা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। সে বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের কাছে জানতে চান এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
টানা তিন দিন উক্ত এলাকাগুলোতে অবস্থান ও পাহাড়ি গ্রামে তল্লাশির পর আজ ৩ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর ১৩টি গাড়ির বহরটি এলাকা ত্যাগ করে নিজ ঘাঁটির উদ্দেশ্যে ফিরে যায়।
উল্লেখ, বছর খানিক ধরে পানছড়ি লোগাং ইউপি দুদুকছড়া এলাকায় করুল্লাছড়ি, মাচ্ছ্যেছড়া এলাকায় ক্যাম্প ও বাঙ্কার বানিয়ে জেএসএস সন্তু সশস্ত্র সদস্যরা
অবস্থান করছে। কিন্তু সেনাবাহিনী সদস্যরা সেই দিকে কোনদিন অভিযান করেনি। জেএসএস সন্তুপন্থীরা দিনদুপুর অনায়াসে ঘুরাফেরা করছে। তাহলে কি জেএসএস সাথে বাহিনীর কোন অলিখিত চুক্তি হয়েছে।