রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বার্থ্যলী ইউনিয়নের ধূপপানি ছড়া ত্রিপুরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল (২ আগস্ট ২০২৬) আনুমানিক রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরের সব আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নিত্যব্যবহার্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে পরনের কাপড় ছাড়া প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতার জন্য যোগাযোগ:

  • অখিলা ত্রিপুরা: 01581562629
  • জাতীরায় ত্রিপুরা (কারবারি): 01868677074

বিকাশ/নগদ/রকেট: 01612533629