খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে তার শ্বশুরের থেকে ধ’র্ষ’ণের শিকার হয়ে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, সর্বশেষ গত রোববার (২ আগস্ট) রাতের কোনো এক সময় অভিযুক্ত শ্বশুর আবারও জোরপূর্বক তাকে ধ’র্ষ’ণ করেন। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও পরে সাহস সঞ্চয় করে তিনি সোমবার রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।