শ্রদ্ধেয় সুমনালংকার ভান্তে (বেরা ভান্তে) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বয়স ৭৫ বছর এবং ভিক্ষু বর্ষা ৫৩। চিকিৎসকদের মতে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মাথায় রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছেন। এর আগেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

সারাজীবন নিয়োজিত সুমনালংকার ভান্তের উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বিপুল অর্থের প্রয়োজন। তাঁর চিকিৎসা ব্যয় বহন করতে সহযোগিতার জন্য ভক্ত, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।

ভান্তের চিকিৎসার জন্য তাঁর সেবকদের পক্ষ থেকে শ্রদ্ধা দান সংগ্রহ করা হচ্ছে। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

শ্রদ্ধা দানের মাধ্যম:
বিকাশ/নগদ: 01820702656
যোগাযোগ: 01577406639
প্রধান সেবক: সুমঙ্গল ভান্তে
ব্যাংক: Trust Bank
অ্যাকাউন্ট নম্বর: 0063-0310030575

সুমনালংকার ভান্তের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করা হয়েছে।