খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া এলাকায় বামা গোমতী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে মাটিরাঙ্গা পলাশপুর জোন থেকে আনুমানিক ৩০–৩৫ জন বিজিবি সদস্য বর্ণাল বিজিবি ক্যাম্প হয়ে আদর্শপাড়া সড়ক দিয়ে রাজাপাড়া এলাকায় যায়। পরে তারা বামা গোমতী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা সেখানে ২–৩ দিন অবস্থান করতে পারে। বিদ্যালয়ে বিজিবির অবস্থানের কারণে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর”রা স্কুলে পাশে টেটুল গাছের নিয়ে বলে জানা যায়।