রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংমরম ইউনিয়নের চাকুয়া পাড়ার বাসিন্দা ও কর্ণফুলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী দহলাচিং মারমা কিডনিতে পাথরজনিত সমস্যায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে দহলাচিংয়ের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবারের সদস্যরা জানান, একজন শিক্ষার্থী হিসেবে দহলাচিংয়ের সামনে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও বর্তমানে অসুস্থতার কারণে তাকে হাসপাতালের বিছানায় সময় কাটাতে হচ্ছে। অর্থের অভাবে যাতে তার চিকিৎসা ব্যাহত না হয়, সেজন্য তারা সবার সহযোগিতা প্রত্যাশা করছেন।
দহলাচিং মারমার চিকিৎসায় সহযোগিতা করতে বা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০১৮৫১১৪৬৪২৩ ও ০১৮১০৫৯৯৫৩৪ নম্বরে।
পরিবারের পক্ষ থেকে দহলাচিংয়ের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।