২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহত হওয়া তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও ঘটনার বিচার দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

আজ রবিাবর (২৭ সেপ্টেম্বর ২০২৬) পানছড়ি উপজেলার লোগাঙ ইউনিয়নের আমতলী, লোগাং ব্রিজ দোকান, বরকলক, বৈদ্য পাড়া, মধুমঙ্গল পাড়া, উপর ‍পুজগাঙ, নীচের পুজগাঙ এবং লতিবান, তালতলা, বরকণা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানে এই কালো পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, আগামীকাল ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় ২৭ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনসহ প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।