স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া ও চিংগুলি পাড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থানের খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সিন্দুকছড়ি জোন থেকে দুটি গাড়িতে করে আনুমানিক ২০–২৫ জন সেনাসদস্য এবং নাইক্যাপাড়া ক্যাম্প থেকে আরও ১৫–২০ জন সদস্য এলাকায় প্রবেশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নাইক্যাপাড়া ক্যাম্প থেকে তাইন্দংপাড়া রাস্তা হয়ে সেনাসদস্যরা কুকিছড়া এলাকায় অবস্থান নেন। পরে তারা কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, চিংগুলি পাড়া এলাকায়ও সেনাসদস্যদের অবস্থানের খবর পাওয়া গেছে। সেখান থেকে তারা বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন বলে জানা যায়।
এ ছাড়া গুইমারা ব্রিগেডের পাশে আরও ঠ্যাঙাড়ে বাহিনী সশস্ত্র সন্ত্রাসী ১৫–২০ জনের একটি দল অবস্থান করছে বলে জানা গেছে।
সেনাবাহিনী ও ঠ্যাঙাড়ে বাহিনীর সশস্ত্র সন্ত্রাসী অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।