খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের গুজাপাড়া এলাকায় সাক্যসিংহ সাধনা বিশুদ্ধ বনবিহারে দানোত্তম কঠিন চীবর দানকে ঘিরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন গ্রামের যুবক-যুবতী, নারী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযানে গুজাপাড়া, মরাকয়লা, কালাপানি, হাতিকুম্পা, গয়াপাড়া, রুপাইছড়ি, হালতাপাড়া, ধলুছড়া ও সদোরকিল গ্রামের স্থানীয়রা অংশ নেন।
স্থানীয়রা জানান, ৯টি গ্রামের এলাকাবাসীর উদ্যোগে সাক্যসিংহ সাধনা বিশুদ্ধ বনবিহারে আগামী ৬ ও ৭ নভেম্বর ১০ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মমলম্বী সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।