খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে নাইক্যাপাড়া ক্যাম্প থেকে প্রায় ২০-২৫ জন সেনাসদস্য বটতলা এলাকায় অবস্থান নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা এলাকায় প্রবেশ করেন। বর্তমানে তারা বটতলা যাত্রীছাউনিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে, এলাকায় সেনাবাহিনীর অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।