রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থনে কাউখালীতে নির্বাচনী প্রচারণা
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল মার্কার সমর্থনে কাউখালীতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় কাউখালী সদরের কচুখালী থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর, কাশখালী সিএনজি স্টেশন ঘুরে পুনরায় কচুখালীতে এসে শেষ হয়। এ সময় পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পহেল চাকমার ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।