মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার প্রচারণায় উৎসবের আমেজ, মাঠে সক্রিয় ছাত্র-যুবসমাজ
মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি নতুন বাজার থেকে শুরু করে ৪ নং ইউনিয়নের তাইন্দং হয়ে গোমতী বাজার পর্যন্ত প্রতিটি সড়ক ও জনপথে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার ঘোড়া মার্কার সমর্থনে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে জোরালো নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।
সিএনজি যোগে মাইকিং করে ভোটারদের উদ্দেশে ঘোড়া মার্কায় ভোট চেয়ে আহ্বান জানাচ্ছেন তরুণরা। একইসঙ্গে তারা কেবল মাইকিংয়েই সীমাবদ্ধ না থেকে সরাসরি কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরছেন।
এদিকে তরুণদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা এই প্রচারণায় সন্তোষ প্রকাশ করে আসন্ন নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা রাজপথে আছি। তাইন্ডং থেকে গোমতী বাজার পর্যন্ত সর্বত্র আজ একটাই ধ্বনি—ঘোড়া মার্কার জয়। মেহনতি মানুষের পাশে থেকেই আমরা এগিয়ে যেতে চাই।