মাটিরাঙ্গায় ধর্ম জ্যোতি চাকমার পক্ষে নির্বাচনী পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক)-এর সমর্থনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৪নং গোমতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টাকার মনি পাড়া এলাকায় এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা ঘোড়া প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং এলাকায় এলাকায় গণসংযোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।