মাটিরাঙ্গা ভগবান টিলা বিজিবি ক্যাম্পের পাশেই গোলাগুলি: জেএসএস সন্তু গ্রুপের ৩ সদস্য নিহত, আহত ৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভগবান টিলা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে গতকাল (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে জেএসএস সন্তু গ্রুপের ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল ইউপিডিএফের অবস্থানের দিকে অগ্রসর হয়ে হামলা শুরু করে এবং উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়।
সংঘর্ষে সকালে আনুমানিক ১০টার দিকে জেএসএস সন্তু গ্রুপের দুই সদস্য নিহত এবং দুইজন আহত হন। পরে দুপুরের দিকে পুনরায় হামলা পাল্টা হামলা শুরু হলে আরও একজন জেএসএস সদস্য নিহত হন ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
এ ঘটনায় জেএসএস সন্তু বাহিনীর মোট তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা না পেয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে আজ (১ মার্চ) সকাল থেকে ভগবান টিলায় ইউপিডিএফ এর দূরবর্তী অবস্থান লক্ষ্য করে বিচ্ছিন্নভাবে হামলা করছে জেএসএস সন্তু সশস্ত্র সন্ত্রারীরা। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ২৬-২৮ ফেব্রুয়ারি তারিখে জেএসএস সন্তু গ্রুপ ‘স্মরণকালের বড় অভিযান’ ইউপিডিএফ বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করে। সেই ধারাবাহিকায় গত ২৬ ফেব্রুয়ারি সাজেকের ভূয়াছড়ি এলাকায় ইউপিডিএফের অবস্থান লক্ষ্য করে দূর থেকে সশস্ত্র হামলা করে। তবে এতে হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
সন্তু লারমার হঠাৎ এই হামলার কারণ কি? মূলতঃ রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সাম্প্রতিক সময়ে জেএসএস জনসমর্থন হারিয়ে চাপে রয়েছে। রাজনৈতিকভাবে দুর্বল/দেউলিয়াত্বের অবস্থান থেকে বেরিয়ে আসতে সশস্ত্র তৎপরতার মাধ্যমে প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং নতুন বিএনপি সরকারের সহযোগী থেকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের চেয়ার বাঁচানোর মরিয়া হয়েছে।