ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের শ্রীমঙ্গলে ইন্দ্র মোহন দেববর্মার ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পিসিপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

২০৬

সিলেটের শ্রীমঙ্গলে ইন্দ্র মোহন দেববর্মার ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পিসিপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর সদস্য ইন্দ্র মোহন দেববর্মার পৈতৃক ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অবৈধ অনুপ্রবেশ, বাড়িঘর ভাঙচুর এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে নেতৃবৃন্দ বলেন, গত ২১ জানুয়ারি ২০২৬ সকালে শ্রীমঙ্গল পৌরসভার ছফেদ মিয়া রোডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা রুহিন মিয়া ও তার পিতা ছফেদ মিয়ার নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল সিএনজি ও পিকআপযোগে ডলুছড়া গ্রামে ইন্দ্র মোহন দেববর্মার পৈতৃক ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তারা উক্ত জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর করে এবং সীমানা পিলার অপসারণ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা সেখানে সদ্য নির্মিত একটি টুরিস্ট শপ ভাঙচুর করে এবং নির্মাণসামগ্রী লুট করে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
নেতৃদ্বয় শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত রুহিন মিয়াসহ সকল জড়িত ব্যক্তির অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যুগ যুগ ধরে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভিটেমাটি ও জমিজমা বেদখল ও অবৈধ অনুপ্রবেশ থেকে রক্ষায় স্থানীয় প্রশাসনের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক:
তনুময় চাকমা
তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক
পাহাড়ি ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।