লোহিত সাগরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ নৌ মহড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে লোহিত সাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, ১ ফেব্রুয়ারি নির্ধারিত এ মহড়ায় যুক্তরাষ্ট্রের আরলি বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আইএনএস ইলাতের সঙ্গে অংশ নেয়। দুই দেশের নৌবাহিনী একসঙ্গে সামুদ্রিক কৌশল ও সমন্বয় অনুশীলন করে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই বলেন, এটি যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটের সঙ্গে চলমান সহযোগিতার অংশ। তিনি জানান, মার্কিন ডেস্ট্রয়ারটির বন্দরে ভেড়া ছিল পূর্বপরিকল্পিত ও নিয়মিত সফর। এদিকে ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার...
৬২
লোহিত সাগরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ নৌ মহড়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে লোহিত সাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, ১ ফেব্রুয়ারি নির্ধারিত এ মহড়ায় যুক্তরাষ্ট্রের আরলি বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আইএনএস ইলাতের সঙ্গে অংশ নেয়। দুই দেশের নৌবাহিনী একসঙ্গে সামুদ্রিক কৌশল ও সমন্বয় অনুশীলন করে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই বলেন, এটি যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটের সঙ্গে চলমান সহযোগিতার অংশ। তিনি জানান, মার্কিন ডেস্ট্রয়ারটির বন্দরে ভেড়া ছিল পূর্বপরিকল্পিত ও নিয়মিত সফর।
এদিকে ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।