ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিঘীনালায় জুম্ম নারীকে শ্লীলতাহানির অভিযোগে সেটলার ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

১১৭

দিঘীনালায় জুম্ম নারীকে শ্লীলতাহানির অভিযোগে সেটলার ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বড়াদম বাজার এলাকায় এক জুম্ম নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক সেটলার বাঙালি ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্র জানায়, বড়াদম বাজারে এক জুম্ম নারী বাজার করতে গেলে অভিযুক্ত ব্যবসায়ী অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দেয়।

খবর পেয়ে দিঘীনালা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়। ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহায়তা ও আইনি প্রক্রিয়ার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।