ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ভোটের সমীকরণ বদলে দিয়েছে ঘোড়া মার্কা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

১০৯

খাগড়াছড়িতে ভোটের সমীকরণ বদলে দিয়েছে ঘোড়া মার্কা

‎আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ভোটের মাঠে চার প্রার্থীর মধ্যে দেখা যাচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে ১১ জন প্রার্থী থাকলেও মূলত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া মার্কা), ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, দাঁড়িপাল্লার প্রার্থী মো. এয়াকুব আলী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল মার্কা)—এই চার জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে ঘোড়া মার্কার প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার বিজয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা।

‎বিশেষ করে খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলায় ঘোড়া মার্কার পক্ষে বিশাল শোডাউন ও গণসংযোগ ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। স্থানীয় ভোটারদের মধ্যে ঘোড়া মার্কা প্রার্থীর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

‎এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক ধারা ভেঙে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধর্ম জ্যোতি চাকমা নতুন এক প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। নানা হুমকি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে তিনি পাহাড়ে চলমান অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন এবং বিভাজনের রাজনীতি দূর করে একটি নিরাপদ খাগড়াছড়ি গড়ে তোলা ও জনগণের সাথে আলোচনা সাপেক্ষে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবেন বলে ভোটারদের কাছে সুষ্পষ্ট অঙ্গীকার করেছেন। ফলে তাঁর পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে, যা অন্যান্য প্রার্থীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।

‎ধর্ম জ্যোতি চাকমা নাগরিক সমাজের বাছাইকৃত ও মনোনীত এবং তরুণ প্রজন্মের পছন্দের একজন প্রার্থী। এর আগে তিনি দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

‎ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ষড়যন্ত্র না হয়, তাহলে ঘোড়া মার্কা প্রার্থীর বিজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই প্রত্যাশা এখন খাগড়াছড়ির রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‎সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি আসনটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ভোটের ফলাফল নির্ধারণে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই চূড়ান্ত ভূমিকা রাখবে।

‎এদিকে, ধর্ম জ্যোতি চাকমা এক ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করেছেন। তিনি এসব গুজবে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।