ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা ভগবানটিলা বান্দরসিং পাড়া সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলি, জেএসএস সন্তু গ্রুপের ২ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার
মার্চ ৩, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

২৭০

মাটিরাঙ্গা ভগবানটিলা বান্দরসিং পাড়া সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলি, জেএসএস সন্তু গ্রুপের ২ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভগবানটিলা সীমান্তের বান্দরসিং পাড়া এলাকায় সশস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যরা ইউপিডিএফ-এর লক্ষ্য করে হামলা চালায়।

স্থানীয়রা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী গোলাগুলির পর পাল্টা প্রতিরোধে সন্তু গ্রুপের দুই সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রের দাবি, জেএসএস সন্তু সশস্ত্র গ্রুপের দুইটি কোম্পানি “বন্দুকভাঙ্গা কোম্পানি” আর “তাজিংদং কোম্পানি” পানছড়ি আর মাটিরাঙ্গাতে মোতায়েন করেছে এই কোম্পানি গুলোতে ভাড়াতে কর্মি রয়েছে এবং বেশির ভাগ জেএসএস পিসিপির ছাত্র সংগঠনের মার্মা, তংচঙ্গ্যা, চাক, ত্রিপুরা, রোহিঙ্গা সশস্ত্র সদস্য ও বিভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠির লোকজন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।