গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য আটক
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৫নং তৈইকরমা কালভার্টে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৩ সদস্যকে আটক করেছে।
আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।
মোট ৬ জন সেখানে অবস্থান করছিলেন, এদের মধ্যে ৩ জন পালিয়ে গেলে বাকি ৩ জনকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মানুষদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ও হয়রানি করে আসছিল।
আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পাহাড়ি ও ১ জন বাঙালি রয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


