ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

৫৮

পানছড়িতে গুলিতে যুবক নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়,তিনি ইউপিডিএফ (গনতান্ত্রিক) বা ঠ্যাঙারে বাহিনী সদস্য ঘটনার বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধের সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি দাবি করেন, সকালে চাঁদা সংগ্রহের পর টাকা ভাগাভাগির সময় এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।