ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

১৩৬

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ শনিবার (৯ মে ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রীজ এলাকার শুকনোছড়া গ্রামে উক্ত হত্যার ঘটনাটি ঘটেছে জানিয়ে বলেন, “ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)-সহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (তরুণ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে বলে তিনি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় জেকশন চাকমা ও আশীষ ত্রিপুরাসহ ১১ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী অংশ নেন বলে দাবি করেন এবং বলেন, বর্ণ চাকমা নামে একজন এই সন্ত্রাসীদের নেতৃত্বে রয়েছেন।

বিবৃতিতে অংগ্য মারমা উক্ত হত্যাকাণ্ডের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, “পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দিয়ে খুনের মহোৎসব করছে। এর আগে গত ৮ এপ্রিল খাগড়াছড়ির আকবাড়ি এলাকায় এই সন্ত্রাসীরা নিউটন চাকমা নামে আরেক ইউপিডিএফ সদস্যকে হত্যা করেছিল।”

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে হেগেরা চাকমা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি এবং ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।