ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকমা (২৫) নামে এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

২২১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বামে বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার একমাত্র ছেলে সুখেন চাকমাকে গত ৪ আগস্ট রাতে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে বাড়িতে চিকিৎসা করা হলেও তার অবস্থার উন্নতি হয়নি।
আজ রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় কার্বারী বিশ্ব মুনি চাকমা বলেন, “সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসার পরিবর্তে দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।”

তিনি সবাইকে অনুরোধ জানান, সাপে কামড়ের মতো জরুরি ঘটনায় দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য।

এদিকে সুখেন চাকমার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।