ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে হামে আক্রান্ত আরো এক ম্রো শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

৭৭

বান্দরবানের আলীকদমে হামে আক্রান্ত হয়ে তুমরাও ম্রো (১) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ জন ম্রো শিশু মারা গেলো।

জানা যায়, অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মারা যাওয়া তুমরাও ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেনরুওয়া পাড়ার বাসিন্দা মেনথক ম্রোর সন্তান।

শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।