ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে চাকমা পাড়ায় হামলা-লুটপাট, আহত কয়েকজন

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের আমতলি চাকমাপাড়ায় চাকমা সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১০ জুন রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত ৬টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জরো আলম, সোরাত্তে, কালু, জাহাঙ্গীর আলম, বলু, মনজুর আলমসহ ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাকমাপাড়ায় হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বাড়িতে ভাঙচুর করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলায় উমংহ্লা চাকমা ও তাঁর স্ত্রীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে উমংহ্লা চাকমার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উমংহ্লা চাকমা অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাদের নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, হামলাকারীদের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বা অর্থনৈতিক বিরোধ ছিল না। পরিকল্পিতভাবে তাদের সম্প্রদায়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঘটনার পর থেকে আমতলি চাকমাপাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা চাকমা সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।