ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই

অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

৪৭

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক। তবে এই ম্যাচে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে প্রথম গোলের পর মেসির কান্না।

ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে বল জালে পাঠান মেসি। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার উইঙ্গার ফারেস শাইবির একটি গোলও বাতিল হয় অফসাইডে।

১৬ মিনিটে আসল গোলটি পান মেসি। বক্সের বাইরে জোন ১৪তে সামান্য স্পেস পেয়েই দুর্দান্ত শট নেন তিনি। সেই শট সরাসরি আছড়ে পড়ে আলজেরিয়ার জালে। গোল দেওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন মেসি। এই মুহূর্ত বিস্ময়ের জন্ম না দিয়েই পারে না! কেন দেবে না বলুন? বিশ্বকাপ জিতেছেন, দুবার গোল্ডেন বল জিতেছেন… এতকিছুর পর নেহায়েতই একটা গোল কীভাবে তাকে আবেগে ভাসায়?

ম্যাচের পর কান্নার কারণ জানান মেসি নিজেই। ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন দিন পার করেছি। বিষয়টা খেলাধুলার সঙ্গে সম্পূর্ণ অসম্পর্কিত। কঠিন, জটিল কিছু দিন পার করেছি।’

তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মেসি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য দলের সতীর্থদের ধন্যবাদ জানান তিনি। মেসি বলেন, ‘পুরো দলের প্রতি, আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা অনেক চেষ্টা করেছে আমাকে ভালো রাখতে।’

নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন মেসি। ক্যারিয়ারের এই পর্যায়কে তিনি বলেছেন সব কিছুর ওপর পাওয়া পুরস্কার। তার ভাষায়, ‘এতকিছু পার করে এখন যা পাচ্ছি, সেটা যেন চেরি আইসিং অন দ্য কেক! আমি খুব খুশি ও কৃতজ্ঞ এই অসাধারণ দলের জন্য। খুব উপভোগ করছি সবকিছু।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।