ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে দোকানে পোস্টার সাঁটানো থাকায় সন্তু গ্রুপের জরিমানা আদায়

অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

১৩৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাবুড়ো পাড়া বাজারে দোকানে ‘সন্তু গ্রুপ বিরোধী’ পোস্টার সাঁটানো থাকার কারণে স্থানীয় দোকানদারদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী বাবুড়ো পাড়া বাজারে হানা দেয়। এ সময় বিজিবি’র একটি টহল টিম সেখান অবস্থান করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

পরে সন্ত্রাসীরা সেখানকার দোকানগুলোতে তাদের বিরুদ্ধে পানছড়ি সচেতন জনতার সাঁটানো পোস্টার দেখতে পায়। এরপর তারা দোকানদারদের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে দোকানে পোস্টার সাঁটানো থাকার অপরাধে দোকানদারদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সন্ত্রাসীরা পরে সেখান থেকে তাদের আস্তানায় চলে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা নিয়ে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা গত ১ মাস ধরে লোগাং ইউনিয়নের বাবুড়াপাড়া এলাকার কর‌ল্যাছড়ি, চাম্মে আদাম ও রামতনু পাড়ায় অবস্থান করছে। সেখান থেকে তারা খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে জনগণের ওপর অত্যাচার চলানোর সাহস পাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।