খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নম্বর হাপছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর একটি অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মানিকছড়ি সেনা ক্যাম্প থেকে প্রায় ১২ সদস্যের একটি দল জামতলা হয়ে পায়ে হেঁটে ছোট হাপছড়ি এলাকায় প্রবেশ করে। পরে তারা রুইহ্লাপ্রু মারমার দোকানে অবস্থান নেয়।
এ সময় দোকানে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনায় গুইমারা ও মানিকছড়ি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


