ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ মেরিনা চাকমা: সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা পরিবারের

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

২৭৩

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বাসিন্দা মেরিনা চাকমা (২১) চট্টগ্রাম নগরীর ফ্রি পোর্ট এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। গত ১৫ জুলাই ২০২৬ থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, মেরিনা চাকমা চট্টগ্রামের ফ্রি পোর্ট এলাকায় বসবাস করতেন এবং একটি পোশাক কারখানা প্যাসিফিক অ্যাটায়ার্স-এ কর্মরত ছিলেন। ১৫ জুলাই সকালে পরিবারের অন্য সদস্যরা প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান। সে সময় মেরিনা বাসায় একাই ছিলেন। পরে পরিবারের সদস্যরা বাসায় ফিরে এসে দেখেন, তিনি সেখানে নেই। তার ব্যক্তিগত কাপড়-চোপড়ও সঙ্গে নেওয়া হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর থেকে মেরিনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ মেরিনা চাকমার পিতা রনজিত চাকমা এবং মাতা শান্তি বালা চাকমা। তাদের স্থায়ী বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি গ্রামে।
মেরিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন বা তার সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে ০১৬১৯৬০৮৪৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরিবার দ্রুত মেরিনা চাকমার সন্ধান পেতে সবার সহযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।