ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২২ দিন ধরে নিখোঁজ সুমনা চাকমা, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

৪১২

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের (মিয়ানমার সীমান্তবর্তী এলাকা) বাসিন্দা সুমনা চাকমা গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমনা চাকমা দীর্ঘদিন ধরে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। প্রায় ২২ দিন আগে তিনি হাতে ব্যথার কথা বলে কর্মস্থলে না গিয়ে বাসায় অবস্থান করেন। তাঁর স্বামী শিমন জীবন চাকমা প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান। পরে অফিস শেষে বাসায় ফিরে তিনি দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া।

পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সুমনা চাকমা তাঁদের ছোট সন্তানকে পাশের বাসার এক নারীর কাছে রেখে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ ২২ দিন অতিবাহিত হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, সুমনা চাকমার একটি ছোট সন্তান রয়েছে, যে মায়ের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত তাঁর সন্ধান পাওয়ার আশায় বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি সুমনা চাকমার সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানা অথবা বান্দরবান সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও যোগাযোগ করা যেতে পারে।

সুমনা চাকমার পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানিয়ে বলা হয়েছে, তাঁর ছবি ও তথ্য অপরিবর্তিত রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করার মাধ্যমে সবাই সহযোগিতা করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।