ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির বঙ্গলতুলিতে জেএসএস (সন্তু) সদস্যদের বিরুদ্ধে ১০–১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

২০২

রাঙামাটির বাঘাইছড়িতে বঙ্গলতুলী জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (১৮ জুলাই) ভোররাতে উপজেলার বঙ্গলতুলি এলাকার তিনটি পৃথক স্থানে তারা অবস্থান নেয়। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া ফাঁকা গুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুলুবন্যা দিক থেকে জেএসএস-এর প্রায় ৩০ জনের একটি ভারী সশস্ত্র সন্ত্রাসী দল বঙ্গলতুলি এলাকায় প্রবেশ করে। এলাকায় প্রবেশের পর তারা কৌশলগত কারণে তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে।

বাঘাইহাট জোন কমান্ডার মোঃ তারিকুল ইসলামের নির্দেশনায় জোন এফএস মোঃ হুমায়নের তত্বাবধানে এবং জেএসএসে সশস্ত্র বাহিনীর কমান্ডার ভাগ্য চাকমার নেতৃত্বে বাঘাইছড়ি উত্তর বঙ্গলতুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ,বঙ্গলতুলি অসিম বাপ বাগান,বঙ্গলতুলি বি ব্লকসহ তিনটি স্থানে পৃথক পৃথক ভাবে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
​এলাকাবাসীরা জানান, জেএসএস সশস্ত্র অবস্থানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোর আনুমানিক ৫টার দিকে উত্তর বঙ্গলতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে জেএসএস সন্ত্রাসীরা পরপর দুইবার ফাঁকা গুলি ছোঁড়ে। শান্ত ভোরে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। স্থানীয়রা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।