ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে বিজিবির গাড়ির ধাক্কায় অন্তঃসত্তা শিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

১০০

সাজেকের মাচলং এলাকার ১৪ কিলো এলাকায় বিজিবির ডাম্পার গাড়ির ধাক্কায় ‘দাব আদাম সরকারি প্র্রাথমিক বিদ্যালয়’-এর সহকারী শিক্ষিকা সুমন্তি চাকমা(৩৫)-এর মৃত্যুর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকাল ৪টার সময় সাজেকের উজোবাজাারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তাৎক্ষণিক আয়োজিত বিক্ষোভ সমাবেশে উক্ত ঘটনাকে কাঠামোগত হত্যা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।

সমাবেশে বিশাখা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা ও বিজয় কান্তি চাকমা।

বক্তারা বলেন, আজকে বিজিবির গাড়ির ধাক্কায় শিক্ষিকার মৃত্যুর ঘটনা সাধারণ কোন দুর্ঘটনা নয়। এটা পরিকল্পিতভাবে কাঠামোগত হত্যাকাণ্ড। এ ঘটনার সম্পুর্ণ দায়ভার বিজিবিকে বহন করতে হবে। কারণ তাদের বেপরোয়া গতির গাড়ি ধাক্কায় এই প্রাণহাণির ঘটনাটি ঘটেছে।

তারা অভিযোগ করে আরো বলেন, সাজেকে পাহাড়িদের ওপর একদিকে অন্যায়ভাবে রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হচ্ছে, অপরদিকে গাড়ি চাপা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করা হচ্ছে। তাই সাজেকবাসীদের আর প্রতিবাদ-প্রতিরোধ ছাড়া কোন উপায় নেই।

বক্তারা সাজেক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পর থেকে সড়কে দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ করেন।

সমাবেশ থেকে বক্তারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো:
১। নিহতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া আহত ব্যক্তিদের পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা দিতে হবে এবং তারা যদি পঙ্গুত্ব বরণ করে সেক্ষেত্রেও খরচ বহন করতে হবে।

২। সাজেক পর্যটন রোডে সামরিক, আধা সামরিক বাহিনীর গাড়িসহ পর্যটকবাহী সমস্ত যানবাহন বেপরোয়াভাবে চালানো রোধ করতে হবে।

৩। সাজেক পর্যটন রোডে সড়ক দূর্ঘটনা এড়াতে সড়কে স্পিড বেকার তৈরি করতে হবে।

উত্থাপিত দাবিগুলো পূরণ করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

অপরদিকে, আজ বিকাল ৪টা সময়ে বাঘাইছড়ি ২৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ঘটনাটি বিষয়ে আলোচনা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে পাঠান। এতে সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মেম্বার রিপিকা চাকমা, ৭নং ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা ও ডাব আদামের কারবারী ভূজন কান্তি চাকমা সেখানে গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। তারা ফিরলে আলোচনার বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, আজ সকাল ১০টার সময় সাজেক ডাব আদামের বাসিন্দা স্বপন চাকমার সহধর্মিণী ও ‘দাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সহকারী শিক্ষিকা অন্তঃসত্তা সুমন্তিত চাকমা (৩৫) সন্তান প্রসবের জন্য স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্দেশ্যে সিএনজি (অটোরিকশা) যোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। যাবার পথে মাচলঙ ১৪ কিলো এলাকায় পৌঁছলে বিজিবির একটি ডাম্পার গাড়ি পিছন দিক থেকে অতর্কিত সিএনজিকে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা সুমন্তি চাকমা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এছাড়া উক্ত ঘটনায় একই গ্রামের বাসিন্দা অমর কান্তি চাকমার সহধর্মীনি করুনামুখী চাকমা (৫০), সিএনজি (অটোরিকশা) চালক হফেন ত্রিপুরাও (৩৭) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।